রিয়েলমি’র ফোনে ছাড়
দুইটি মডেলের ফোনে দুই হাজার টাকা পর্যন্ত মূল্য ছাড় দিয়েছে রিয়েলমি। ফলে রিয়েলমি সি৫৫ (৬জিবি/১২৮জিবি) ফোনর ১ হাজার টাকা ছাড়ে মাত্র ১৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং রিয়েলমি সি৫১ (৪জিবি/৬৪জিবি) ২ হাজার টাকা কমে মাত্র ১৩,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)৷
অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে।
এতে জানানো হয়েছে, সি৫৫ ফোনটিতে আছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৩৩ ওয়াট সুপারভুক চার্জ ও ৫ হাজার এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি। সি৫১ ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এছাড়া, ৬৪জিবি স্টোরেজ এবং ডায়নামিক র্যাম এক্সপ্যানশন টেকনোলজি।





